প্রবীন ক্রিড়াবিদ বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে
দি নিউজ লায়ন; ছেলের হাতে খুন হলেন রায়গঞ্জের প্রবীন ক্রীড়াবিদ তথা সাংস্কৃতিক আন্দোলনের যোদ্ধা তারাশঙ্কর ভট্টাচার্য্য। অভিযোগ রবিবার গভীর রাতে তারাশঙ্কর বাবুকে তার বাড়িতেই কাঠের ডাশা জাতীয় কোনও বস্তু দিয়ে তার ছেলে রাজর্ষী ভট্টাচার্য মারধোর করে বলে অভিযোগ। আরও অভিযোগ খবর পেয়ে তারাশঙ্কর বাবুর মেয়ে তার বাবাকে উদ্ধার করতে গেলে রাজর্ষী তাকেও মারধোর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই রাজর্ষী গা ঢাকা দেয় বলে অভিযোগ। আহত তারাশঙ্কর বাবুকে ভর্ত্তি করা হয় রায়গঞ্জ গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার বিকেলে তারাশঙ্কর ভট্টাচার্য্যর মৃত্যু হয়।
এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ছেলে রাজর্ষী ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
তারশঙ্কর ভট্টাচার্যের জামাই বিশ্বজিৎ বনিক অভিযোগ করে বলেন তার শ্বশুর প্রবীন ক্রিড়াবিদ তারাশঙ্কর ভট্টাচার্য্যকে খুন করেছে তারই শ্যালক। পাশাপাশি রাজর্ষীর বিরুদ্ধে বিশ্বজিৎ বাবুর স্ত্রী ও ছেলেকেও মারধোরের অভিযোগ করেছেন বিশ্বজিৎ। রাজর্ষীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীও করেছেন বিশ্বজিৎ ও তার ছেলে সায়ন বনিক।

Post a Comment